1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় দুইজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডিআইজি মো. সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার ১৩ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৮ জন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এসপি পদমর্যাদার যাঁরা অবসরে গেছেন, তাঁরা হলেন চট্টগ্রাম রেঞ্জে কর্মরত মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং ময়মনসিংহ রেঞ্জে কর্মরত মো. আব্দুল্লাহ আরেফ।

এর আগে বিভিন্ন পর্যায়ে প্রশাসনের অংশ হিসেবে পুলিশের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও, সর্বশেষ প্রজ্ঞাপনে একযোগে ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page