1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত দেশি কোচদের আরও সুযোগ দেওয়া উচিত: সুজন প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে ৬৩ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ গাজীপুরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ৩ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আসছে বড় পরিবর্তন হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচন সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী মামলায় আ’লীগের ৫১ নেতা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় মঙ্গলবার গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমজীবী মানুষের ঘাম ঝরানো উপার্জনে থাবা বসানো নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন শ্রমজীবী মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই অর্থ দিয়েই তার সন্তানের দুধ, স্কুলের খাতা কিংবা বৃদ্ধ বাবার ওষুধ কেনার প্রয়োজন মেটানো হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে ওই পরিবারের কোনো একটি প্রয়োজন সেদিন অপূর্ণ থেকে যায়।

চাঁদাবাজির বিভিন্ন ধরন তুলে ধরে তিনি বলেন, দোকান বসাতে, ব্যবসা করতে, গাড়ি চালাতে কিংবা বাড়ি নির্মাণ করতেও চাঁদা দিতে হচ্ছে। এসব অর্থের মাধ্যমে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, চাঁদাবাজি শুধু মানুষের অর্থ কেড়ে নেয় না; এর মাধ্যমে মানুষের শ্রম, সন্তানের ভবিষ্যৎ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং এলাকায় এলাকায় চাঁদাবাজিবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page