
ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারকচক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা প্রদান কিংবা অর্থ দাবি করার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।
ভারতীয় হাইকমিশন সাধারণ মানুষের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—
visa.dhaka@mea.gov.in ই-মেইলে পাঠিয়ে হাইকমিশনকে অবহিত করুন।হাইকমিশন সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্যটি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ারও আহ্বান জানিয়েছে।