1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাত শুরু করেছে তেহরান। জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি ও বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এসব হামলায় লক্ষ্যবস্তু মার্কিন ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা ধ্বংস হয়েছে। পাশাপাশি শত্রুপক্ষের বিমান উড্ডয়ন-সংশ্লিষ্ট স্থাপনাও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘এত আগ্রাসন ও অপরাধের পরও আইআরজিসিকে দমিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার শত্রুর চেষ্টা সফল হবে না। প্রতিটি হামলার জবাব তার চেয়েও ভয়ংকরভাবে দেওয়া হবে।’

এদিকে আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত করা কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এর ফলে বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করেছিলেন, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা হয়তো সামরিক সংঘাতের দিকে আর এগোবে না।

তবে সেই ধারণার বিপরীতে রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ইরানে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর তেহরানের পাল্টা হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page