1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৬ জন ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত বরিশালে এমডিকে মারধরের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর গুলিস্তান এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে গুলিস্তান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জামায়াতের দাবি, শনিবার (৪ জুলাই) তাদের একটি কর্মসূচিতে স্থানীয় বিএনপির কিছু কর্মী হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে রোববার ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে দলটির নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ করেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি জামায়াত-সমর্থিত স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হলেও সেখানে অতর্কিত হামলা চালানো হয়। তাঁর দাবি, এ ঘটনায় তিনজন গুরুতর আহতসহ অন্তত ২০ জন নেতাকর্মী ও ব্যবসায়ী আহত হয়েছেন।

দলীয় সূত্রের দাবি, রাজধানীর গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় বিএনপি-সমর্থিত কর্মী চাঁদাবাজি এবং ফুটপাত ও মার্কেট দখলের সঙ্গে জড়িত। সম্প্রতি বিভিন্ন মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হলে ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের স্থানীয় নেতারা তাদের পাশে দাঁড়ান। এর ধারাবাহিকতায় সন্ত্রাস ও দখলদারিত্বের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সময় হামলার ঘটনা ঘটে বলে দলটির দাবি।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page