1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বাজেটের পর এবার কোনো পণ্যের দাম বাড়েনি, এটি জনগণের বাজেট’ — প্রধানমন্ত্রী তারেক রহমান সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে জামায়াত আমিরের ব্যাখ্যা চাওয়ার দাবি গাইবান্ধায় গাছে পতাকা টাঙাতে উঠে অচেতন যুবক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁয় মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যা: দু’জন গ্রেফতার, অস্ত্র ও মোবাইল উদ্ধার শিবির নেতা জিসান আহমেদ বহিষ্কার: প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত নির্বাচনী বক্তব্য ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা কবর জিয়ারতের বিধান ও সুন্নত আমল: ইসলামের দৃষ্টিতে করণীয় ও আদব স্মার্টফোনে ইন্টারনেট ডেটা বাঁচানোর কার্যকর কৌশল

‘আলফা’ টিজারে চমক: বিধ্বংসী অ্যাকশনে আলিয়া ভাট, প্রশংসা-সমালোচনায় সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল আলোচিত সিনেমা Alpha-এর টিজারে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও বিধ্বংসী অ্যাকশন রূপে।

প্রায় দুই মিনিটের এই টিজারে বন্দুকযুদ্ধ, খালি হাতে লড়াই এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্সে আলিয়ার পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে। তবে সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা এসেছে, তেমনি অ্যাকশন দৃশ্য, এডিটিং এবং কিছু জায়গায় অভিনয় নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

টিজারের শুরুতে দেখানো হয় ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যের পরবর্তী সময়। সেখানে ছোট্ট সীতা চরিত্রের হাতে আলফা সংগঠনের প্রতীকী ট্যাটু করে দিচ্ছেন তার বাবা। সীতা চরিত্রে দেখা যায় আলিয়া ভাটকে, আর তার বাবার ভূমিকায় আছেন ববি দেওল

এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে দেখা যায়, কীভাবে সীতা ধীরে ধীরে একজন নির্মম কিন্তু দক্ষ স্পাইয়ে পরিণত হয়। এককভাবে সশস্ত্র একাধিক শত্রুকে পরাস্ত করতে দেখা যায় তাকে, যেখানে চরিত্রটির ভেতরের তীব্র লড়াকু মানসিকতাও ফুটে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, শৈশব থেকেই তাকে একজন দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন তার বাবা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং শর্বরী ওয়াঘ। তবে টিজারে তাদের উপস্থিতি দেখা যায়নি।

‘আলফা’ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল। চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও শ্রীধর রাঘবন, আর মূল গল্প তৈরি করেছেন উদয় চোপড়া।

সিনেমাটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page