1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ঘরেই তৈরি করুন পুষ্টিকর ও সুস্বাদু মুরগির স্যুপ, রইল সহজ রেসিপি

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বৃষ্টির দিনে কিংবা হালকা ঠান্ডায় এক বাটি গরম মুরগির স্যুপ শরীর ও মন—দুটোকেই এনে দেয় আরাম। সহজলভ্য উপকরণ ও পরিচিত মসলার সংমিশ্রণে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর এই খাবার। পরিবারের সবার জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক একটি পদ।

উপকরণ

  • ব্রয়লার মুরগি – ৬০০ গ্রাম (৪ টুকরা)
  • রান্নার তেল – ২-৩ টেবিল চামচ
  • আদা বাটা বা থেঁতো – ১ টেবিল চামচ
  • রসুন বাটা বা থেঁতো – ১ টেবিল চামচ
  • মাঝারি আকারের পেঁয়াজ কুচি – ১টি
  • তেজপাতা – ১টি
  • দারুচিনি – ৩ টুকরা
  • গোলমরিচ – ১২-১৩টি
  • লবঙ্গ – ৪-৫টি
  • ধনে বীজ – ১ চা-চামচ
  • জিরা – ১ চা-চামচ
  • মৌরি – ১/৪ চা-চামচ
  • সবুজ এলাচ – ২টি
  • ভাঙা গোলমরিচ – ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা-চামচ
  • লবণ – স্বাদমতো
  • চিকেন কিউব – ২টি
  • পানি – ২ লিটার (প্রয়োজন অনুযায়ী)
  • সেদ্ধ ডিম – পরিবেশনের জন্য
  • ভাঙা গোলমরিচ – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে মুরগির টুকরাগুলো হালকা ভেজে নিন। এরপর আদা ও রসুন দিয়ে এক মিনিট নেড়ে রান্না করুন।

এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, ধনে বীজ, জিরা, মৌরি, এলাচ, ভাঙা গোলমরিচ, হলুদ গুঁড়া, লবণ এবং চিকেন কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর ২ লিটার পানি ঢেলে হাঁড়ির ঢাকনা লাগিয়ে দিন। পানি ফুটে উঠলে ওপরে জমে থাকা ফেনা তুলে ফেলুন। তারপর মাঝারি আঁচে প্রায় দেড় ঘণ্টা রান্না করুন, যাতে মুরগি ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝোল কিছুটা কমে আসে।

মুরগি সেদ্ধ হয়ে গেলে ঝোল ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখুন। মুরগির টুকরাগুলোও আলাদা রাখুন।

পরিবেশন

পরিবেশনের সময় একটি বাটিতে মুরগির টুকরা রেখে তার ওপর গরম ঝোল ঢেলে দিন। ওপরে সেদ্ধ ডিম ও সামান্য ভাঙা গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

গরম গরম এই মুরগির স্যুপ ভাত, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page