1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ জয়, ঢালিউডসহ শোবিজ অঙ্গনে উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো ফুটবল দুনিয়ায়। ম্যাচের শুরুতেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর শেষ পর্যন্ত তিন গোল করে দলকে দাপুটে জয় এনে দেন তিনি। এমন পারফরম্যান্সে শুধু গ্যালারি নয়, উত্তাল হয়ে ওঠে ঢাকাই শোবিজ অঙ্গনও।

বুধবার (১৭ জুন) মেসির জাদুকরী খেলায় মুগ্ধ হয়ে দেশের একাধিক জনপ্রিয় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান। পরীমণি, মেহজাবীন চৌধুরী, তাসরীফ খান, কেয়া পায়েলসহ অনেকে মেসির প্রতি ভালোবাসা, বিস্ময় ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অভিনেত্রী পরীমণি আর্জেন্টিনার জয়ের পর ম্যাচ উপভোগের মুহূর্ত শেয়ার করে লেখেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।” তার এই পোস্ট দ্রুতই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে মেহজাবীন চৌধুরী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে লেখেন, “ঠিক আছে শুভরাত্রি।”

কেয়া পায়েল লেখেন, “মেসিই সব সময় সেরা, কী দারুণ হ্যাটট্রিক!”—যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তানিয়া বৃষ্টি আর্জেন্টিনার জয়ের প্রশংসা করে বলেন, “বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।”

এদিকে সংগীতশিল্পী তাসরীফ খান মন্তব্য করেন, “আমরা মেসির খেলা দেখা জেনারেশন—এটা গর্বের।”

শুধু উচ্ছ্বাসই নয়, প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে কিছু মজার রসিকতাও দেখা যায়। অভিনেতা খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদ নিজেদের পোস্টে হালকা ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, যা নেটদুনিয়ায় হাস্যরস তৈরি করে।

অন্যদিকে ব্রাজিল সমর্থক হয়েও গায়িকা পড়শী আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে বলেন, সম্ভাব্য ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার ইচ্ছা থেকেই তিনি এই শুভকামনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page