ভারতের সংগীত জগতের ধ্রুবতারা, কিংবদন্তি কণ্ঠশিল্পী Asha Bhosle ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যম Hindustan Times-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ এপ্রিল) হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত গুরুতর জটিলতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তাঁর ছেলে আনন্দ ভোসলে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে সহস্রাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সংগীত জগতে অসামান্য অবদান রেখেছেন এই গুণী শিল্পী। তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে ভারতসহ বিশ্বজুড়ে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে