1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

গোহালাকান্দা ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সালমান রহমান পল্লব

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, তরুণ সমাজের পরিচিত মুখ ও সমাজসেবক মোঃ সালমান রহমান পল্লব।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে গোহালাকান্দা ইউনিয়নসহ পূর্বধলার সকল বাসিন্দাকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় সালমান রহমান পল্লব বলেন, “বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি এমন একটি দিন, যেদিন সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠে। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে গোহালাকান্দা ইউনিয়নবাসী ও পূর্বধলাবাসী সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা—শুভ নববর্ষ।”

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির জীবনে উৎসবের আমেজ নিয়ে আসে। এদিন আলপনা আঁকা শাড়ি ও পাঞ্জাবি পরা, লাল-সাদা-সবুজের রঙে নিজেকে সাজানো—সব মিলিয়ে একটি অনন্য পরিবেশ সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসবের পরিধি আরও বিস্তৃত হচ্ছে এবং বর্ষবরণের আনন্দ প্রতি বছরই বাড়ছে।

তিনি উল্লেখ করেন, স্যাটেলাইট টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে শুরু করে রাজধানীর রমনার বটমূল, বিভাগীয় শহর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম—সব জায়গায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। এই ধারাবাহিকতায় শ্যামগঞ্জ এলাকাতেও প্রতিবছর সম্মিলিতভাবে নববর্ষ উদযাপন করা হয়।

সালমান রহমান পল্লব বলেন, “আমরা প্রতিবছর শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে পহেলা বৈশাখের আয়োজন করে থাকি। গোহালাকান্দা, মইলাকান্দা, সিধলা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই আয়োজনে অংশগ্রহণ করে, যা আমাদের জন্য আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন, শহর থেকে গ্রাম—সব জায়গায় বসছে বৈশাখী মেলা। পান্তা-ইলিশ, বাঁশি, ঢাক-ঢোল এবং মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসব।

ধর্মীয় সহাবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ধর্মীয় উৎসব নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য হলেও পহেলা বৈশাখ এমন একটি উৎসব, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নেয়। এই ঐক্য ও সম্প্রীতির চেতনা আমাদের সমাজকে আরও শক্তিশালী করে।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলা নববর্ষের আনন্দ গোহালাকান্দা ইউনিয়নসহ সারা দেশে ছড়িয়ে পড়ুক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাও করেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!