বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের মোট ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা, সেবা সহজীকরণ এবং কৃষি ব্যবস্থাপনায় আধুনিকতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এটি আরও জেলায় সম্প্রসারণ করা হবে বলে আশা করা হচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে