1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নতুন বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তিব্বতের দুর্যোগকবলিত এলাকায় নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। ভয়াবহ ভূমিধসের পর ওই অঞ্চলে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে সৃষ্ট একটি হ্রদ থেকে পানি উপচে পড়তে শুরু করেছে। সেই পানি উদ্ধারকারী দলগুলোর অবস্থান ও যাতায়াতের পথে প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সব উদ্ধারকারী দলকে নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে এবং পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর আগে দুর্গত এলাকায় পৌঁছানো জরুরি উদ্ধারকারী দলগুলোকেও সেখান থেকে প্রায় এক কিলোমিটার পেছনে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় বুধবার ভয়াবহ ভূমিধসের পর আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।

নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ থাকলেও নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের প্রস্তুতি অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page