1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ কালীগঞ্জে নিম্নমানের মাংস বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন রায়পুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার সমালোচনার মুখে এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগের বিবৃতি সংশোধন ‘শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে’—নাহিদ ইসলাম ট্রাম্পকে চাপে ফেলতে সংঘাতের পরিধি বাড়ানোর কৌশলে ইরান: রয়টার্স বিশ্লেষণ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৮০

প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। ‘আমার রাজ্যে তুমি’ শিরোনামের নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। নাটকটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।

শিগগিরই নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটি ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে এমন কিছু মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হার মানে।

তিনি বলেন, “আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।”

অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, গল্পটি পরিচিত আবহের হলেও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। পাশাপাশি মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতাও ছিল দারুণ বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page