1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল ঢাকার আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে থাকছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা গ্রেফতার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল

জুনাইদ হোসেন, কিশোরগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডা. ফেরদৌস আহম্মেদ লাকির নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিলটি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের হাতে সংগঠনের ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও অভিনন্দন’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিলের পুরো এলাকা।

আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুরাতন স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। পরে ডা. ফেরদৌস আহম্মেদ লাকির নেতৃত্বে তারা আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের কিশোরগঞ্জ আগমনকে কেন্দ্র করে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁর কর্মসূচিতে অংশ নিতে এবং তাকে স্বাগত জানাতে তারা বিভিন্ন প্রস্তুতি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন।

পরে আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সমবেত হন এবং প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page