1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
গত ১৬ বছরে ‘ক্রসফায়ারে’ সাড়ে ৪ হাজার হত্যা, ৭০০-এর বেশি গুমের দাবি আইনমন্ত্রীর ড্রেন নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগে নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ লাউয়াছড়ায় দেখা মিলছে বিরল উল্টোলেজি বানরের, সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ আড়িয়াল বিলের দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি দূষণ কই মাছে: বাকৃবি গবেষণা ‘কেন্দ্রে সৌহার্দ্য, মাঠে সংঘর্ষ কেন?’—ফেসবুক পোস্টে প্রশ্ন তুললেন ডা. তাসনিম জারা রিয়াল দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা মামলায় কারাগারে সেলিম বরগুনার তালতলীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল, চরম কষ্টে জেলে পরিবারগুলো জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারিয়েও অদম্য বেল্লাল, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তালতলীবাসীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাঁচবিবিতে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র ঘিরে হট্টগোল, সংশোধনের আশ্বাস সরকারের

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) ঘিরে হট্টগোল ও সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যথাযথভাবে তুলে ধরা হয়নি— এমন অভিযোগ তুলে উপস্থিত ছাত্র-জনতা ও শহীদ পরিবারের কয়েকজন সদস্য প্রতিবাদ জানান।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। হট্টগোল শুরু হলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চ ও প্রেক্ষাগৃহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

অনুষ্ঠান-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, বিশেষ করে ৩ আগস্টের ঘটনাবলি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানের উপস্থাপক বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

একপর্যায়ে মঞ্চে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিতদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা বক্তব্য দিতে চান তারা যেন মঞ্চে এসে নিজেদের মতামত তুলে ধরেন। একই সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান।

মঞ্চে উঠে আখতার হোসেন বলেন, তথ্যচিত্রে যেসব অসংগতি রয়েছে, বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহের অনুপস্থিতির বিষয়টি তারা লক্ষ্য করেছেন। তিনি জানান, বিষয়টি সরকারের নজরে আনা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জবাবদিহি চাওয়া হবে। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান সবার। তথ্যচিত্রে ৩ আগস্টসহ যেসব অসংগতি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page