1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

স্বজনরা জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

দুই প্রবাসীর মৃত্যুর খবরে কানাইঘাটের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছেন। পরিবার দুটির জন্য এ মৃত্যু অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। সেই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page