1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে পূর্বসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা, চট্টগ্রামে স্থগিত থাকছে ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সব এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে। একইসঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) সব জেলার পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ডকারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পূর্বঘোষিত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সে অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page