1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, সিদ্ধান্ত মন্ত্রিসভার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটে অচেতন শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বিনিয়োগে গতি আনতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন, সংসদে বিল পাস লোহিত সাগরের নৌপথ বন্ধে হুথিদের নির্দেশ দিয়েছে ইরান: রয়টার্স সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে আশ্বাস রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আর্জেন্টিনার জয়ে পরীমণির পোস্ট, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মজার পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

এর আগে বিশ্বকাপ চলাকালে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন। সে সময় ফেসবুকে তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।”

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় পরীমণির সেই ঘোষণাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি সত্যিই নিজের ঘোষণার বাস্তবায়ন করেন কি না।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।

পরীমণির ব্যক্তিজীবন এর আগেও একাধিকবার আলোচনায় এসেছে। বিশেষ করে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে ও পরবর্তী বিচ্ছেদ ছিল ব্যাপক আলোচিত। ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। তবে ২০২৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

উল্লেখ্য, হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং অন্যতম প্রধান স্ট্রাইকার। ইংল্যান্ডের সেমিফাইনালে হারের পর তাকে উদ্দেশ করেই পরীমণি হাস্যরসাত্মক ওই মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page