1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

এনডিএতে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভারতের বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এ যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-এর প্রধান রামদাস আথাওয়ালে তাকে নিজের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদাস আথাওয়ালে বলেন, অভিজিৎ দীপকে একজন তরুণ ও সক্রিয় আম্বেদকরপন্থী। তাই তার রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়া উচিত। দলটি বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অন্যতম শরিক।

আথাওয়ালে বলেন, দীপকে দলে যোগ দিলে ড. বি আর আম্বেদকরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার পাশাপাশি সমাজ ও দলকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। অন্যায়কারীদের শাস্তির আওতায় আনার পক্ষেও তিনি সরকারের অবস্থানের কথা তুলে ধরেন।

তবে রামদাস আথাওয়ালের এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি অভিজিৎ দীপকে।

এর আগে দীপকে স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচনী রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা তার নেই। তার মতে, দেশের মানুষ রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। তাই নতুন কোনো রাজনৈতিক দল গঠনের পরিবর্তে একটি গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

সম্প্রতি ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও শুরু করেছেন দীপকে। এই কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি স্কুলের ফি নির্ধারণে সীমা আরোপের দাবি জানিয়ে আসছেন তিনি।

এদিকে, দীপকের নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষার অনিয়মের বিষয়েও সমর্থন জানিয়েছেন রামদাস আথাওয়ালে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার সেগুলো গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page