1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সমালোচনায় সোহেল তাজ অসহনীয় গরমে হাঁসফাঁস সিলেট, ৩৭.২ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, আজ মাঠে নামছে কানাডা-মরক্কো ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৮৩৩ জনের চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৬ ইউনিট সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী

শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

অন্যান্য নির্বাচিতরা

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) এবং ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। এ পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সনি রহমান। প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। তার প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। এ পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। তিনি পেয়েছেন ২২৬ ভোট। একই পদে ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত

এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—একদিকে আরমান-মুক্তি পরিষদ এবং অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ ভোট গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু

নবনির্বাচিত কমিটির কাছে শিল্পীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page