1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু ৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার’ দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি প্রথম ধাপে ৬৩ জেলায় অনুষ্ঠিত হবে। শুরুতে ৬৪ জেলার কথা জানানো হলেও পরে গোপালগঞ্জকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে ৬৪ জেলার কর্মসূচির ঘোষণা দেন। তবে প্রায় এক ঘণ্টা পর প্রকাশিত সংশোধিত তালিকায় জানানো হয়, আপাতত গোপালগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

কেন বাদ গোপালগঞ্জ?

গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। গত বছর ওই জেলায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নও উঠেছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, গোপালগঞ্জকে বাদ দেওয়া স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তিনি জানান, দলটি আপাতত যেসব জেলা ও উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে, সেসব এলাকাতেই প্রথম ধাপের পদযাত্রা করবে। সেখানে সম্ভাব্য প্রার্থীদেরও ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপে পদযাত্রার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গত বছরের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দলটি এবার সতর্কভাবে কর্মসূচি পরিচালনা করতে চায়, যাতে একটি জেলার কারণে পুরো মাসব্যাপী কর্মসূচি ব্যাহত না হয়।

যেভাবে শুরু হবে পদযাত্রা

এনসিপির ঘোষিত সূচি অনুযায়ী, ৬ জুলাই বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার উদ্বোধন হবে। একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার সাভারেও কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলের আহ্বায়ক, সদস্যসচিবসহ কেন্দ্রীয় নেতারা উদ্বোধনী দুই কর্মসূচিতেই অংশ নেবেন।

দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে।

উত্তরাঞ্চলের কর্মসূচি

উত্তরাঞ্চলের সূচি অনুযায়ী, ৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

৩১ জুলাই সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের কর্মসূচি শেষে দলের নেতারা রাজধানীর বাংলামোটরের উদ্দেশে যাত্রা করবেন।

দক্ষিণাঞ্চলের কর্মসূচি

দক্ষিণাঞ্চলের পদযাত্রা ৭ জুলাই কক্সবাজারের উখিয়া ও সদর থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় অনুষ্ঠিত হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের কর্মসূচির শেষ দিন ২৯ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page