1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক নেতানিয়াহুর প্রতি সমর্থনেই নির্বাচনী পরিস্থিতি বদলেছে, দাবি ট্রাম্পের জাপানি ব্যাংক জেবিআইসিকে বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটার বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ জাপানের, কর্মসংস্থান হবে ২ লাখ মানুষের হোসেনপুরে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ: টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত, হত্যার কারণ জানেন না স্বজনেরা

ঢাকার দুই মেট্রোরেল প্রকল্পের চার প্যাকেজে চুক্তি, নির্মাণ হবে ৮ স্টেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় মোট আটটি স্টেশন নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ ডিপো এলাকায় মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের অবকাঠামো উন্নয়নে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

এদিকে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ১১৭ দশমিক ৬৪ শতাংশ বাড়ানো হচ্ছে। অন্যদিকে, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের সংশোধনীতে ব্যয় ১১৭ দশমিক ৮৭ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি দীর্ঘায়িত না হয়।

এমআরটি লাইন-১-এর দুটি প্যাকেজ

এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় দুটি প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রথমটি হলো কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-২, যার আওতায় ডিপোর পূর্ত ও ভবন নির্মাণ করা হবে। এ প্যাকেজের অধীনে ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড, অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ মোট ৪৯টি আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। কাজটি করবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন ও এর সহযোগী প্রতিষ্ঠান সিনোহাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো অ্যান্ড করপোরেশন।

দ্বিতীয়টি হলো সিপি-৭ প্যাকেজ, যার আওতায় ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ করা হবে। পাতালপথ থেকে উড়ালপথে যাওয়ার সংযোগস্থল থেকে বালু নদীর শুরু পর্যন্ত ৫ দশমিক ০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল—এই তিনটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। কাজটি যৌথভাবে করবে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি।

এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের দুটি প্যাকেজ

এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পেরও দুটি নির্মাণ প্যাকেজের চুক্তি হয়েছে।

সিপি-২ প্যাকেজের আওতায় ডিপোর প্রশাসনিক ভবন, স্ট্যাবলিং ইয়ার্ড, গুদাম ও ওয়ার্কশপ শেডসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে। এ কাজ যৌথভাবে করবে বাংলাদেশের কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড ও দক্ষিণ কোরিয়ার হানিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, সিপি-৩ প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারা—এই পাঁচটি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। এ কাজ করবে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানির যৌথ উদ্যোগ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম এবং পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) কবির আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page