1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার নীতিগত সিদ্ধান্ত ঋণখেলাপি সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড় হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম নেত্রকোনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত, মামলা দায়ের বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলনে নজর রাখছে ভারত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের উদ্যোগ ইসরায়েলের চার বিরোধী দলের গোনাহ মাফের জন্য পবিত্র কোরআনে শেখানো পাঁচটি দোয়া পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত কর্মচারী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সফরে মোংলায় দুটি এবং খুলনায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সারা দেশে এ আয়োজন করছে ক্রীড়া মন্ত্রণালয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের রঙিন ব্যানার ও ফেস্টুনে।

শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। এসব চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে নির্মিত তোরণ ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও অপসারণ করা হয়েছে। ফলে এবার সরকারপ্রধানের সফর ঘিরে নগরীতে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের উপস্থিতি দেখা যাচ্ছে না। একই সঙ্গে পুরো মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরা অপেক্ষা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page