1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ক্ষুব্ধ পরীমনি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিতে এবং গালিগালাজ করতে দেখা যায়। ভিডিওতে অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্তার দৃশ্যও দেখা গেছে।

জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে বাঁধনকে ঘিরে ওই ঘটনা ঘটে। ভিডিওতে তার সঙ্গে থাকা শিশুটির কান্নার শব্দও শোনা যায়।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলো কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

শিশুর উপস্থিতিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়ে পরীমনি বলেন, ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না।’

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। সেই সময়কার তার রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটেই ভেনিসে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page