1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দণ্ডিত আসামির বক্তব্য বা বিবৃতি গণমাধ্যমে প্রচার না করার জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আবারও আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতোমধ্যে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আইসিটির এ নির্দেশনা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করা এবং পূর্বে প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, আদালতের নির্দেশনা মেনে অনেক গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকলেও কিছু গণমাধ্যম এখনো তা প্রচার করছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সরকার বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানিয়ে যেসব গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

একই সঙ্গে টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য বিবরণীতে আশা প্রকাশ করা হয়, জাতীয় ঐক্য, আইনের শাসন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page