1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

১২ ঘণ্টা কারাগারের বাইরে দিপু মনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাঁকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে তাঁর মাকে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন। তবে জেলা প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

নির্ধারিত এই সময়ের মধ্যে দীপু মনি তাঁর প্রয়াত স্বামীর মরদেহ দেখা, জানাজা ও শেষকৃত্যে অংশ নেবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানেই তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল।

পরে গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। ওই সময়ের ঘটনায় দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page