1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধীদলীয় নেতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর উভয়পক্ষ গুরুত্বারোপ করে।

আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র—বিশেষ করে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়েও মতৈক্য হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে।

বৈঠকে ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার সরকারের প্রতি রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। সফরের জন্য তুরস্কের প্রতিনিধিদলকে পুনরায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page