1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত বেড়ে ৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা

আইটেম গার্ল’ নোরা ফাতেহির ফুটবলার হওয়ার স্বপ্ন ও অপূর্ণতা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মরোক্কান বংশোদ্ভূত অভিনেত্রী নোরা ফাতেহি ‘আইটেম গার্ল’ হিসেবে অধিক পরিচিত। তার ব্যক্তিগত জীবনও বলিপাড়ায় কম চর্চিত নয়। কেবল রুপালি পর্দা নয়, ফুটবল মাঠেও ঝড় তোলার দক্ষতা রয়েছে তার। একসময় ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু অদৃষ্ট তার সহায় হয়নি। আর সেই গল্পই শুনিয়েছেন নোরা ফাতেহি।

খেলা না হলেও ফুটবল মাঠের সঙ্গে নোরা ফাতেহির নিয়মিত যোগাযোগ রয়েছে। মাঠে খেলা দেখতে যাওয়া তার রুটিনের অংশ। মরক্কোর ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এমনকি, প্যারিস সাঁ জাঁর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গেও তার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

কয়েক দিন আগে নোরা ফাতেহি তার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, কোচের সঙ্গে ফুটবল অনুশীলন করছেন তিনি। সেই সঙ্গে তার ফুটবলপ্রীতির কথাও জানিয়েছেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়তে চেয়েও তা কেন হলো না, তা-ও প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।

প্রাক্তন কোচ গোভি হেনরিকসেনকে ট্যাগ করে নোরা ফাতেহি লিখেছেন, “২০১৭ সালে ফিরে গেলাম। সেই সময় ফুটবল নিয়ে যে কনটেন্টগুলো বানাতাম, সেগুলো হঠাৎ চোখে পড়ল। আমার কোচের প্রশংসা করতেই হয়। তার সঙ্গে দারুণ কাজ করেছি। আপনার জন্যই ফুটবলের প্রতি আমার ছোটবেলার ভালোবাসাটা ফের জেগে উঠেছে।”

ছবির পাশাপাশি ফুটবল খেলার ভিডিও পোস্ট করেছেন নোরা ফাতেহি। যেখানে নিজের ফুটবল স্কিল দেখান এই তারকা। তরুণদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন এই অভিনেত্রী। নোরার সঙ্গী কে ছিলেন? ইংল্যান্ডের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মাইকেল আওয়েনের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠ কাঁপান নোরা।

নোরা ফাতেহির ফুটবলার হওয়ার স্বপ্ন কেন পূরণ হলো না? কারণ ব্যাখ্যা করে নোরা ফাতেহি লিখেছেন, “১১ বছর বয়সে চোট পাওয়ার পর আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম।” কেমন আঘাত পেয়েছিলেন নোরা? এই প্রশ্নের উত্তর দেননি তিনি। তবে মনে করিয়ে দিয়েছেন যে, ওই সময়টা ছিল তার জীবনের ‘কঠিন সময়’।

সেই ‘কঠিন সময়’ থেকে কীভাবে ফিরলেন নোরা? কোচকে ধন্যবাদ দিয়ে প্রশ্নটির উত্তর দিয়েছেন তিনি। লিখেছেন, “আপনি আমার জীবনের কঠিন সময় পার করতে সাহায্য করেছেন! শারীরিক-মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করেছেন। ফুটবলের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছেন।”

ফুটবলার হতে না পেরে এখনো আফসোস করেন নোরা ফাতেহি। তারপরও খেলার মাঠের সঙ্গে নিয়মিত যোগ রয়েছে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নোরা। তার সঙ্গে ছিলেন প্লেব্যাক গায়ক বাদশা।

এর আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল নোরাকে। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানের হিন্দি অংশটি গেয়েছিলেন তিনি। পাশাপাশি গানটির সঙ্গে পারফর্মও করেছিলেন এই তারকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page