1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীর স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অসুস্থতার কারণে তিনি বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরে বিশ্রাম নেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এরপর তাকে দ্রুত বাসায় নেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। তবে বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page