1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্ত কার্যকর করেন।

এতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং তার সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বিস্তারিত অভিযোগ সম্পর্কে তিনি স্পষ্ট তথ্য দিতে পারেননি।

এর আগে বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, যানবাহন আটকে রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও উঠে এসেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page