1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

এনসিপির লংমার্চে ৩৫৭ গাড়ি তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনে অংশ নিতে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ৩০০ সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে কর্মসূচির জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়ে গেছে।

তিনি জানান, এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

কর্মসূচিতে সহযোগিতা ও সংহতি প্রকাশ করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এনসিপির এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page