1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ১

জাহিদ হাসান, নওগাঁ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে রাহুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার নগদ ১৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ পৌর এলাকার গোস্তহাটি মোড় কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোস্তহাটি মোড়ে জনৈক জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধভাবে মানি ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর নাম রাহুল হোসেন বলে জানা যায়। তিনি নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, রাহুলের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে অনলাইন জুয়ার দুটি প্ল্যাটফর্মের তথ্য পাওয়া গেছে। গত চার মাসে ওই দুটি প্ল্যাটফর্মে মোট ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকা লেনদেনের তথ্যও পাওয়া যায়।

এ ছাড়া তাঁর কাছে থাকা অনলাইন জুয়ার ১৭ হাজার ৫০০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page