1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ইরানে দুই দিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, কারণ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইরানে টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে কোনো নতুন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের পাল্টা হামলা মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই সাময়িকভাবে হামলা স্থগিত রাখা হয়েছে।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর বড় পরিসরের হামলার পরিকল্পনা থেকে সরে আসে মার্কিন প্রশাসন।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরদারের কথা জানিয়েছিলেন। তবে পরে শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানা যায়, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যেতে পারে।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাপক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তাদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইরানের ওপর চাপ সৃষ্টি করলেও দেশটির জনগণ বিদেশি হুমকির মুখে আরও ঐক্যবদ্ধ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন হামলা চালায়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page