1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৫–১৭টি চুক্তির সম্ভাবনা, বড় উন্নয়ন এজেন্ডা আলোচনায় দালিয়ানে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চীন সফরে কূটনৈতিক ও জলবায়ু উদ্যোগ জোরদার লিবিয়া থেকে আরও ১৭২ বাংলাদেশি দেশে ফিরছে, আইওএম ও দূতাবাসের সহায়তায় প্রত্যাবাসন বিচার নিশ্চিত না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসা নিয়ে ভারতের ব্যাখ্যা দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলেন ১০ ডেপুটি ও ৭ সহকারী অ্যাটর্নি জেনারেল পাকিস্তানে পৌঁছেই রাষ্ট্রীয় সম্মান পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ২৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের, তদন্ত কমিটি গঠন

চাঁদাবাজির অভিযোগে আটক যুবদল নেতা সজীব মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম-এর ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব-কে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, পণ্যবাহী যানবাহন আটকে টাকা আদায় এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ জুন) তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগগুলো এখনো যাচাই-বাছাই চলছে।

এদিকে একটি সূত্রের দাবি, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্পগোষ্ঠীর গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করা হয়। পরে সরকারের হস্তক্ষেপে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কারখানার পণ্যবাহী যানবাহন আটকে অর্থ আদায় এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্র ও শিল্পকারখানা সংশ্লিষ্টদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পকারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়া হতো। চাহিদামতো টাকা না পেলে পণ্যবাহী যানবাহন আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে তার দল যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সজীবের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page