1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

তিন মাস পর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ট্রাম্প, প্রশংসা-সমালোচনা-রসিকতায় জমল বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তিন মাস আগে বন্দুক হামলার কারণে স্থগিত হওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে আবারও অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রশংসা করার পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পরিচিত ব্যক্তিকে নিয়ে কটাক্ষ ও রসিকতা করেন।

বক্তৃতার শুরুতে ট্রাম্প বলেন, এপ্রিলে তিনি আরও কঠোর বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে তিন মাস আগে হওয়া বন্দুক হামলার পর সেই ভাষণের সবচেয়ে আক্রমণাত্মক অংশ বাদ দিয়েছেন।

তিনি বলেন, “আমি তিন মাস আগেও বলেছিলাম, এই অনুষ্ঠান থেমে থাকতে পারে না।” এরপর এপ্রিলে তার ওপর হওয়া হামলার প্রসঙ্গ তুললেও দ্রুতই বক্তব্যে হাস্যরস ও ব্যঙ্গের সুর যোগ করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা, মামলা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। অনুষ্ঠানে এমন অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন, যাদের তিনি অতীতে সমালোচনা করেছেন বা বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশে বাধা দিয়েছিলেন।

বক্তৃতায় ট্রাম্প অভিনেত্রী জেন ফন্ডা, সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন ও জিমি কিমেল, কংগ্রেস সদস্য ইলহান ওমর, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ বিভিন্ন জনপরিচিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেন। নিজের ভাষণ লেখকদের নিয়েও তিনি রসিকতা করেন। তার কিছু মন্তব্যকে ঘিরে বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগও উঠেছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। তবুও বিষয়টি নিয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, “আমার প্রেসিডেন্সির মতোই দ্বিতীয়বার সবসময় ভালো হয়। আর তৃতীয়বার হলে আরও ভালো হবে।”

পরে অবশ্য তিনি বলেন, “আমি শুধু মজা করছি।” তবে বক্তব্যের শেষ দিকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল ক্যাপ পরে উপস্থিত হয়ে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতপূর্ণ রসিকতা করেন, যা উপস্থিতদের মধ্যে হাসির সৃষ্টি করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা পুরস্কারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, অধিকাংশ পুরস্কারই তার ও তার প্রশাসনের সমালোচনামূলক প্রতিবেদনের জন্য দেওয়া হয়েছে। তিনি রসিকতা করে প্রশ্ন করেন, “এই পুরস্কারগুলোতে কি আমার কোনো মতামত দেওয়ার সুযোগ আছে?”

তবে বক্তব্যের শেষ দিকে সাংবাদিকদের প্রতি তুলনামূলক নরম সুরে তিনি বলেন, “আপনাদের পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।” এরপর নিজের জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে যোগ করেন, “আমি না থাকলে আপনারা সবাই দেউলিয়া হয়ে যাবেন।”

অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে শেষ মন্তব্যে ট্রাম্প বলেন, “আমি জানতাম না কী আশা করব। তবে এটা আমার ধারণার চেয়েও অনেক খারাপ ছিল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page