1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও পতিত আওয়ামী লীগ সরকারের মতো হবে। তিনি দাবি করেন, দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশা থেকে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ ভবিষ্যতে সমর্থন দেবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সারজিস আলম বলেন, “আপনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু শুধু ব্যক্তিগত যোগ্যতায় এ পদে আসেননি। ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেশের মানুষ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছে, তাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভেসে উঠেছে। সেই আবেগ, প্রত্যাশা ও বিশ্বাস থেকেই মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণ যে আমানত আপনার হাতে তুলে দিয়েছে, তা রক্ষা করতে পারলে ভবিষ্যতেও তাদের সমর্থন পাবেন। কিন্তু সেই আমানতের মর্যাদা রক্ষা করতে না পারলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ আর ভোট দেবে না।”

সারজিস আলম আরও বলেন, “এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।”

জুলাই অভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশজুড়ে পদযাত্রা ও পথসভার আয়োজন করছে।

বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page