1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয়বার গিনেস বিশ্বরেকর্ডে বরিশালের নুসরাত জাহান নিপা বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ১-২ মাসের মধ্যে শুরু হতে পারে জনশক্তি রপ্তানি সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী চট্টগ্রামে রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে ‘পর্যটক এক্সপ্রেস’, ভোগান্তিতে প্রায় হাজার যাত্রী টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল মাতৃত্বকালীন বিরতি শেষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন শবনম বুবলী সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: সন্দেহভাজন দুই যুবলীগ নেতাকর্মী আটক বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই

তৃতীয়বার গিনেস বিশ্বরেকর্ডে বরিশালের নুসরাত জাহান নিপা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। কাগজ দিয়ে সবচেয়ে কম সময়ে স্নো-ফ্লেক (তুষারকণা) তৈরি করে তৃতীয়বারের মতো গিনেস বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্ব অর্জন করলেন নিপা।

বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা জানান, কাগজ দিয়ে স্নো-ফ্লেক তৈরির আগের রেকর্ডটি ছিল ২৩ দশমিক ১৬ সেকেন্ড, যা ছিল চীনের এক নাগরিকের দখলে। তিনি মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাগজ ভাঁজ ও কেটে তুষারকণার আকৃতি তৈরি করে নতুন বিশ্বরেকর্ড গড়েন।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রেকর্ড গড়লেও সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদ হাতে পেয়েছেন।

এর আগে ২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবার গিনেস বিশ্বরেকর্ড গড়েন নিপা। সে সময় তিনি ইতালির সিলভিও সাব্বার রেকর্ড ভেঙেছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে দ্বিতীয়বারের মতো গিনেস বিশ্বরেকর্ড গড়েন তিনি।

ব্যক্তিজীবনে নুসরাত জাহান নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন।

নিজের এই অর্জন নিয়ে নিপা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছুই সম্ভব। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তাই ঘরে বসেই দেশ ও নিজের প্রিয় শহর বরিশালকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও নতুন নতুন বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page