1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬ স্টারলিংক স্যাটেলাইট ছাড়ল স্টারশিপ আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, ইরানের সম্পৃক্ততা নিয়ে তদন্ত নীলফামারী ডিমলায় হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ শিশু-কিশোরদের উচ্ছ্বাসে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’ তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা হাসনাতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি করে তাদের জন্য ‘গণভিক্ষা কর্মসূচি’ নেওয়া হয়েছে। তিনি মানুষের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে বলেন, একজনের দেওয়া এক টাকাও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।

তিনি আরও জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করার কথা জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে মানুষকে দান করার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ এবং দীর্ঘদিন ধরে ‘অভুক্ত’ থাকা চাঁদাবাজদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page