1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং ইরান-ওমানের মধ্যকার আলোচনা ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (৭ আগস্ট) সকালে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিন শেষে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে যায়। তবে দিন শেষে তা ৪ দশমিক ৪৭ ডলার বা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৫৫ ডলারে স্থির হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৭৪ দশমিক ৬৯ ডলার থেকে বেড়ে ৭৮ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ৩ দশমিক ৪৯ ডলার বা প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইরানে নতুন আইনি প্রস্তাব এবং অঞ্চলটির সামগ্রিক উত্তেজনা তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফলে সরবরাহ ব্যবস্থা নিয়ে আশঙ্কা থেকেই জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে।

তবে সাপ্তাহিক হিসাবে চিত্রটি ভিন্ন। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপথ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পুরো সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৭ শতাংশের বেশি কমেছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page