1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত, আজ সন্ধ্যায় মিছিল

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে প্রস্তাবিত বাজেট সম্পর্কে দলের অবস্থান, মূল্যায়ন ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

অন্যদিকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক মিছিল বের করা হবে।

মিছিলটি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page