1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, দেশের নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতিগ্রস্ত মোদি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আন্দোলন করা প্রতিটি তরুণ ও শিক্ষার্থীর জন্য তিনি গর্বিত।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যারা দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে গেছে, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন।”

শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের ভূমিকারও সমালোচনা করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সব দাবি পূরণ হয়নি বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি জানান, সরকারের কাছে শিক্ষার্থীদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে।

তার মতে, প্রথমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের হাতে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে রাহুল গান্ধী বলেন, প্রকৃত সাহস হলো সাংবিধানিক পথে নিজের অধিকার ও মর্যাদা রক্ষা করা।

তিনি সবাইকে ভয়ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page