1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির, বাদশাহকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি চিঠি দেন জামায়াত আমির। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তিনি চিঠিটি তুলে দেন।

চিঠিতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরবের বিশেষ মর্যাদা এবং দেশটির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়।

চিঠিতে মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম ও মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্বের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে দেশটির সহযোগিতা ও সেবার প্রশংসা করা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বিষয়টিও চিঠিতে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুই দেশের সম্পর্ক শুধু প্রচলিত দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর ভিত্তি গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত।

সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধ হিসেবে ভূমিকা রাখছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page