1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় তাদের উপস্থিতি বাড়তে থাকে।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও আশপাশের এলাকা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন। অনেকের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ইমাম শরিফ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ স্মরণ করার দিন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।

বাড্ডা থানা বিএনপি নেতা শামসুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী থাকার প্রমাণ। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে এই ঐক্য ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।

এদিকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ৯টার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হন। সেখানে তারা সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

পাঁচ দিনের কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

একইভাবে সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন ইউনিট ১ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page