1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জামায়াতের এমপির নারী কেলেঙ্কারি আড়াল করতেই তেল সংকটের গুজব ছড়ানো হয়: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দাবি করেছেন, জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে আলোচিত নারী কেলেঙ্কারির ঘটনা আড়াল করতেই তেলের সংকটের গুজব ছড়ানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সাতক্ষীরার এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ফোনে ফোনে বার্তা পাঠিয়ে তেলের পাম্পে লোকজন জড়ো করা হয় এবং কৃত্রিমভাবে তেল সংকটের গুজব ছড়ানো হয়।

অনুষ্ঠানে তিনি নারীদের শিক্ষা নিয়ে সরকারের অবস্থানের কথাও তুলে ধরেন। বলেন, মেয়েদের অনার্স পর্যন্ত পড়াশোনায় সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

এআই প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ চলছে। এই প্রযুক্তির যেমন অনেক সুফল রয়েছে, তেমনি অপব্যবহারের ঝুঁকিও আছে। তাই নতুন প্রযুক্তি ব্যবহারে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, মেয়েদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। বর্তমানে নারীদের জন্য কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আননূর ইসলাম বিপ্লব, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page