1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬ স্টারলিংক স্যাটেলাইট ছাড়ল স্টারশিপ আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, ইরানের সম্পৃক্ততা নিয়ে তদন্ত নীলফামারী ডিমলায় হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ শিশু-কিশোরদের উচ্ছ্বাসে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’ তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কিছু ক্ষেত্রে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশে এলপি গ্যাসের সংকট রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত বলেও জানান তথ্য উপদেষ্টা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মাঠে নামানোর কোনো সম্ভাবনা নেই বলে তিনি স্পষ্ট করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার আগের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমেছে। তবে কিছু ক্ষেত্রে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে। এ বিষয়ে কার্যকর আইন ও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page