1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, নিহত বেড়ে ৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা

আর্জেন্টিনার হারে ‘বিয়ে’ প্রসঙ্গে পরীমণির পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রিয় দলের এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি।

ফাইনালে আর্জেন্টিনার হারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” পোস্টটির সঙ্গে তিনি দুঃখ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও যুক্ত করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল চলাকালে পরীমণি একটি স্ট্যাটাসে ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।

সে সময় তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।”

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণার প্রসঙ্গ টেনে রসিকতার সুরেই নতুন পোস্টটি দিয়েছেন বলে মনে করছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন পরীমণি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। পরে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

এদিকে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর যেমন স্প্যানিশ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি আর্জেন্টিনার সমর্থকদের হতাশাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। পরীমণির পোস্টও সেই আলোচনারই একটি অংশ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page