1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বরিশালে ১১ দলীয় সমাবেশে ডা. শফিকুর রহমান: ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি’

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জন্য একটি নতুন শাসনব্যবস্থা প্রয়োজন এবং জনগণের দেওয়া গণভোটের রায়ের বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

বরিশাল অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু, দক্ষিণাঞ্চলে রেললাইন এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। দেশের সুষম উন্নয়নের জন্য এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারকে জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে এবং সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানির দাম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।

এ ছাড়া এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু এবং জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন এবং দুপুরের আগেই মাঠ পূর্ণ হয়ে যায়। সমাবেশ শুরুর আগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page