1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

মার্কিন টেলিভিশন ও হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ।

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ে থাকা অবস্থায় শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন এই অভিনেতা। তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের জীবনধারা, পারস্পরিক সৌহার্দ্য, অতিথিপরায়ণতা এবং সামাজিক সম্প্রীতি এস্পোসিতোর ওপর গভীর প্রভাব ফেলে, যা তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে।

শুটিংয়ের ফাঁকে তিনি একটি মসজিদে সহকর্মীদের সঙ্গে নামাজেও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাকে মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ তার অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং তাকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন এনে দেয়। এছাড়া ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, এস্পোসিতো বর্তমানে ‘সেভেন ডগস’ নামের একটি উচ্চ বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ে সৌদি আরবে অবস্থান করছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা ও তারকাদের আকৃষ্ট করে বিনোদন খাতের বিকাশে সৌদি আরব যে উদ্যোগ বাস্তবায়ন করছে, এই প্রকল্পকে তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো"

  1. I like this web site very much so much wonderful information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page