1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। কিছুক্ষণ সড়কে অবস্থানের পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page