1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নেপালের ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। গুনা মায়া বোহারা নামের ওই বৃদ্ধাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।

বন্যার পানিতে গুনা মায়া যে পরিচর্যাকেন্দ্রে থাকতেন, সেটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানেই আটকা পড়েন তিনি। পরে তাকে উদ্ধারে প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালান উদ্ধারকারীরা।

একপর্যায়ে এক্সকাভেটরের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে তাকে নিরাপদে বের করে আনা হয়।

খবর পেয়ে কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে ছুটে যান গুনা মায়ার স্বজন দীপক বোহারা। বিবিসি নেপালিকে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে গুনা মায়াকে বের করে আনার সময় তাকে একজন যুদ্ধজয়ী ‘যোদ্ধার’ মতো মনে হচ্ছিল।

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা

বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ও পাথরের বড় অংশ ধসে পড়ার পর ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। পানি, বরফ, কাদা ও পাথরের প্রবল স্রোতে বিভিন্ন জনপদ প্লাবিত হয়। ধ্বংস হয় বাড়িঘর, সড়ক ও সেতুসহ বিভিন্ন স্থাপনা।

এ ঘটনায় নেপালে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকা, বিধ্বস্ত যোগাযোগব্যবস্থা এবং নতুন করে বন্যার আশঙ্কার মধ্যেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এত প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে ৯৭ বছর বয়সী গুনা মায়া বোহারা জীবিত উদ্ধারের ঘটনা নেপালে আশার এক বিরল বার্তা হয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page